1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

গোয়ালন্দে যৌনপল্লী থেকে অস্ত্রসহ গ্রেফতার -১

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পঠিত
গোয়ালন্দে যৌনপল্লী থেকে অস্ত্রসহ গ্রেফতার -১
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুজন রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন । পরে ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে উভয় পদ হতে পদত্যাগ করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার এস আই মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) ভেতরে আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী সীমা ওরফে লাকীর কক্ষ হতে আবুল হাসেম সুজনকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো  হয়েছে।
জানা গেছে, আবুল হাসেম সুজন ২০১১ সালে জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটির যুগ্ন সম্পাদক নির্বাচিত হন । এরপর ২০১২ সালে তিনি রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে পরপর দুই দফা সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বিএনপি ও যুবদল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি । এরপর জেলা  আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন ব্যবসা বানিজ্যের মাধ্যমে তিনি অঢেল সম্পদের মালিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD