1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৫

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৫।

রাজশাহী ব্যুরো ঃ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্র্রীখন্ডি পূর্ব গ্রাম হতে ভোর ০৫:৪৫ টায় তিনজন মাদককারবারিকে ২০১ বোতল ফেন্সিডিল-সহ এবং পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের পুরাতন কলাহাটস্থ এসএ পরিবহন(প্রাঃ) লিমিটেড অফিসের পূর্ব পার্শ্বের ফাঁকা জায়গা হতে দুপুর ০১:০৫ টায় দুইজন মাদককারবারিকে ৯০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ মোসাব্বির হোসেন অনিক (২২), ২। মোঃ সাগর আলী আগুন (২৯), ৩। মোঃ রনি ইসলাম (২৯), ৪। মোঃ শাহ আলম (২৭) ও ৫। মোঃ রাশিদুল ইসলাম রিপন (২৫)। মোঃ মোসাব্বির হোসেন অনিক রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর গ্রামের মোঃ আ: মতিনের পুত্র, মোঃ সাগর আলী আগুন একই থানার একই গ্রামের মোঃ শরিফুল ইসলামের পুত্র, মোঃ রনি ইসলাম একই থানার একই গ্রামের মৃত আনারুলের পুত্র, মোঃ শাহ আলম লালমনিরহাট জেলার আদিতমারী থানার শালমারা ভেলাবাড়ী গ্রামের মোঃ নুর ইসলামের পুত্র্র এবং মোঃ রাশিদুল ইসলাম রিপন রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর হাজামপাড়া গ্রামের মোঃ মিরাজুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্র্রীখন্ডি পূর্ব গ্রামস্থ  জনৈক মোঃ আনছার আলী-এর বসবাড়ির সামনে হেয়ারিং রাস্তার সম্মুখে চারজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়কালে ভোর ০৫:৪৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মোসাব্বির হোসেন অনিক, মোঃ সাগর আলী আগুন ও মোঃ রনি ইসলাম’গণকে অবৈধ মাদকদ্রব্য ২০১ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ও ফোর্স-সহ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের পুরাতন কলাহাটস্থ এসএ পরিবহন(প্রাঃ) লিমিটেড অফিসের পূর্ব পার্শ্বের ফাঁকা জায়গা হতে দুপুর ০১:০৫ টায় অভিযুক্ত মোঃ শাহ আলম ও মোঃ রাশিদুল ইসলাম রিপন‘দ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৯০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ১। মোঃ শান্ত (২৫), পিতা-মোঃ শরিফুল ইসলাম, সাং-চকমোক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক অভিযুক্ত মোঃ শান্তসহ ‍গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মোসাব্বির হোসেন অনিক ও মোঃ সাগর আলী আগুন’গণের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট ও পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD