1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

নাটোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

নাটোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো :নাটোরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় নবাব সিরাজ – উদ – দৌলা সরকারি কলেজ অডিটোরিয়াম, নাটোরে এ সমাবেশের আয়োজন করা হয়।

রাজশাহী রেঞ্জ পরিচালক ড. লুৎফর রহমানের   সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহীর রেঞ্জ কমান্ডার জনাব আশীষ কুমার ভট্টাচার্য, বিভিএমএস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম। আরো উপস্থিত ছিলেন উপপরিচালক জনাব নাজমুল আশফাক, জেলা কমান্ড্যান্ট, নওগাঁ। এবং জেলা অ্যাডজুট্যান্ট জনাব মোঃ সোহরাব আলী (অবঃ) । এছাড়া, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ভিডিপির সদস্যবৃন্দ।

জেলা কমান্ড্যান্ট নাটোর (অতিঃ দ্বায়িত্ব) জনাব আরিফ বিন জলিলের  সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলা থেকে ৩০০ জন আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি জনাব, আশীষ কুমার ভট্টাচার্য বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা। তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে  আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩০০ জন আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ৭ জনকে বাইসাইকেল ও ০৭ জন সদস্যকে রাইস কুকার এবং ১৪ জনকে ছাতা  প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD