1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা পরিমল দাস এর বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা পরিমল দাস এর বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল

বিশেষ প্রতিনিধ: বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১, এবং সাবেক বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস এর বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় চার্জশিট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক বগুড়ার উপ সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান তদন্ত শেষে গত ১৬ ফ্রেব্রুয়ারি স্বাক্ষরিত অভিযোগ পত্রটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস বগুড়া শহরের চেলোপাড়া এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, গত ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে অভিযুক্ত পরিমল চন্দ্র দাসের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়।

পরিমল চন্দ্র দাস ২০২৩ সালের ৩০ মার্চ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে তার সম্পদ বিবরণী দাখিল করে।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে একই বছরের ১০ ডিসেম্বর তৎকালীন বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে প্রায় সোয়া কোটি টাকার ও বেশি অবৈধ সম্পদ অর্জন করায় তাকে আসামি করে দুদক জেলা কর্যালয়ে এই মামলা দায়ের করেন।

মামলাটি দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যলয়ের উপ সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান তদন্ত শেষে পরিমল চন্দ্র দাসের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটে ২৫ লাখ ৯৩ হাজার টাকা মুল্যমানের সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গত ১৬ ফ্রেব্রুয়ারি স্বাক্ষরিত এই অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD