1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা।

রাজশাহী ব্যুরো ঃ নাটোরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে এক বেকারি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে  একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাটোরের বড় হরিশপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্রেড, বিস্কুট ও কেক এর অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঢাকা বেকারিকে (মালিক তাজুল ইসলাম চৌধুরী) ১টি মামলা দায়ের করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদলতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ সাদ্দাম হোসেন।

আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতার জন্য এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD