1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শখের বউ বাজারে – শেখ মোমতাজুল করিম শিপলু 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
সাধনার ধন সাধন করে 
তুলে আনি বাড়ি, 
ক’দিন পরেই বিদেশ পাড়ি 
শখের বউকে ছাড়ি।
অর্থ বৃত্তের মালিক হওয়ার 
স্বপ্ন উঁকি মনে, 
কত স্মৃতি ভাসে চোখে 
অশ্রু জলের সনে। 
ছেলে-মেয়ের পরিচর্যায় 
যার সময় যায় চলে, 
কর্তা সেজে যাচ্ছে হাটে 
মন্দ লোকে বলে। 
টাকা নেওয়ার ভান করে কেউ 
কোমল হস্তে ঘষে, 
গরীবের বউ ভাবী সবার 
এইতো হিসাব কষে। 
দেবর থাকে সুযোগে হায়
ডাকবে কখন ভাবী,
ফরমায়েশে মেটাতে চায়
তাহার আদিম দাবি। 
বউ বাজারে বউয়ের গমন
মাস বছর যায় ভয়ে,
নিত্য আহার করতে হবে 
সব অপবাদ সয়ে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD