
উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখসহ উপজেলা সরকারি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, গোয়ালন্দ উপজেলার গণমাধ্যমকর্মীবৃন্দ।