1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 92.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” প্রতিপাদ‍্যে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি  মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ পৌর ৮ নং ওয়ার্ডে অবস্থিত বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফারুক স্মৃতি সংঘ নকশীকাঁথা বাহাদুরপুরের আয়োজনে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় উজানচর আলোর দিশারী ক্লাব ও মর্নিং স্টার ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আলোর দিশারী ক্লাব ২-০ গোলে মর্নিং স্টার ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
টুর্নামেন্টের আহবায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন  সাবেক ফুটবলার মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মজিবর রহমান, স্থানীয় মুরব্বী কমেদ সরদার, ইউসুফ আলী, মুকুল মোল্লা, সাবেক ফুটবলার মো. আরজু, জিয়াউল হাসান টিটু, মো. সোহেল, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মো. সাইদুল ইসলাম, স্কল শিক্ষক মনিরুজ্জামান মানিক প্রমুখসহ আয়োজক কমিটির অন‍্যান‍্য সদস্যবৃন্দ।
টুর্নামেন্টের আহবায়ক রেজাউল করিম রেজা জানান, টুর্নামেন্টেটি আমার মরহুম বড় ভাইয়ের নামে আয়োজন করা হয়েছে। প্রতিবছরই একটি টুর্নামেন্টের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় এ টুর্নামেন্টে মোট ২০ টি দল ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD