1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

গোয়ালন্দের দৌলতদিয়া নৌ পুলিশের অভিযান: বাল্কহেডে চাঁদাবাজির সময় দুটি ট্রলারসহ আটক ৬

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়া নৌ পুলিশের অভিযান: বাল্কহেডে চাঁদাবাজির সময় দুটি ট্রলারসহ আটক ৬
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে অবৈধ স্পিডবোট এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় আলোকদিয়ার চর এলাকায় যমুনা নদীতে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বালুবাহী বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাল্কহেড থেকে টাকা তোলার সময় দুটি ইঞ্জিনচালিত ট্রলার সহ ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয়ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো, মৃত গজনবি মোল্লার ছেলে মো. নুরুল ইসলাম (৫০) ও মো. আনোয়ার হোসেন সাদ্দাম (২৭), মো. লতিফ মোল্লার ছেলে মো. মোকছেদ আলী (২৮), আবুল কালাম মোল্লার ছেলে মো. জামরুল ইসলাম (১৮), মৃত আয়নাল বেপারীর ছেলে মো. আব্দুল কাদের (৩৬), মৃত আয়নাল হক এর ছেলে মো. আব্দুর রহমান এরা সবাই সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ওমরাপুর ও আটিয়া সলংগী এলাকার বাসিন্দা।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আলোকদিয়া চরে যমুনা নদীতে কে বা কারা বাল্কহেড থেকে টাকা তুলছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এসময় বাল্কহেড থেকে টাকা তোলার সময় নৌ পুলিশ দেখে আসামিরা পালিয়ে চরের দিকে চলে যেতে থাকে। পরে তাদের ধাওয়া করে দুটি ইঞ্জিন চালিত ট্রলার সহ ৬ জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD