1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পবার দলিল লেখক ইসরাইল ও রাকিবুলের দৌরাত্ম্য। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

 

পবার দলিল লেখক ইসরাইল ও রাকিবুলের দৌরাত্ম্য

আলিফ ঃ রাজশাহী

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবা উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের দু’জন সনদ ধারী দলিল লেখকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ উঠেছে। এরা হলেন
দলিল লেখক ইসরাইল হোসেন সনদ নম্বর ১১৮ ও রাকিবুল হাসান সনদ নম্বর ১৩৩ এবং তাদের সহকারী আল-আমিন। পাঁচ লাখ টাকা আর্থিক সুবিধার বিনিময়ে তারা সিন্ডিকেট করে পবা সাবরেজিষ্ট্রার কার্যালয়ে ভূয়া মালিক সাজিয়ে জমি রেজিস্ট্রি করেছেন। এ ঘটনায় তাদের করা জমির দলিল বাতিল, অভিযুক্তদের, গ্রেফতার, সনদ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী উপজেলার মধুসুদনপুর গ্রামের মৃত তজর আলীর পুত্র কাওছার আলী বাদি হয়ে এই অভিযোগ করেন। স্থানীয়রা জানান, তারা তিনজন দীর্ঘদিন যাবত জমি জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে। তাদের দলিল লেখকের সনদ বাতিল করে তাদের নামে ফৌজদারি অপরাধে মামলা করার দাবি করেছে ভুক্তভোগীরা।
অভিযোগে প্রকাশ, তাদের তিন ভাই সাজ্জাদ, সাইফুল ওরফে কাওসার ও জুয়েল শূন্য দশমিক ৫১ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্ত্ত বিগত ১৯৯৫ সালের দিকে তাদের এক ভাই জুয়েল অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। অথচ তার জমি অন্য প্রাপ্যদারদের ভাগ না দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পবা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ইসরাইল হোসেন সনদ নং ১১৮. রাকিবুল হাসান সনদ নং ১৩৩ ও বিলনেপালপাড়া গ্রামের মৃত মাহফুজ হোসেনের পুত্র আল আমিন (দলিল লেখক সহকারি) তারা তিনজন পরস্পর যোগসাজশে সারোয়ার (সাইফুল ইসলাম) জুয়েল আহাম্মদ এই তিন নামের একই ব্যক্তি পরিচয় দিয়ে ২০২২ সালের ৬ ডিসেম্বর হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি করেন।
সারোয়ার (সাইফুল ইসলাম) জুয়েল আহাম্মদ ১২৩৬৫ হেবার দলিলে আবু সফিয়ান সাইফকে শূন্য দশমিক ২২৫০ একর ও ১২৩৬৬ হেবার দলিলে শূন্য দশমিক ১০০০ একর জমি হস্তান্তর করেন। এতে ওই দুইজন দলিল লেখক ও একজন সহকারি পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। ফলে প্রকৃত মালিকরা জমি থেকে বঞ্চিত হয়ে নিঃস্ব হয়েছে। এসব ভূয়া দলিল বাতিল ও অভিযুক্তদের শাস্তির দাবিতে ভুক্তভোগী কাওসার আলী জেলা রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এবিষয়ে পবা উপজেলা সাব রেজিস্ট্রার তানিয়া তাহের বলেন, যখন এই জমি রেজিস্ট্রি হয় তখন এই অফিসের দায়িত্বে ছিলাম না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে দলিল লেখক ইসরাইল হোসেন, রাকিবুল হাসান ও তাদের সহকারী আল-আমিন বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD