1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরে ইজিবাইক ও অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় কালে আটক- ৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পঠিত

শেরপুরে ইজিবাইক ও অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় কালে আটক ৩।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরে ব্যাটারীচালিত ইজিবাইক এবং অটোরিকশার চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী। একইসাথে উত্তোলিত চাঁদার ১০হাজার ৯৪০ টাকা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আঃ রশিদের ছেলে ইমাম হোসেন (৩৪), পশ্চিমপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে বাবুল মিয়া (২০) ও একই উপজেলার খুনুয়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানার পুলিশ দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। এসময় ওই তিন চাঁদাবাজ সংগঠনের নামে ব্যাটারীচালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে এককালিন ৩০০ টাকা এবং মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তিন চাঁদাবাজকে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD