1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

গোয়ালন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হিম উৎসব

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে দুইদিন ব্যাপী হিম উৎসবের আয়োজন করেছে স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ। রবিবার (২৬ জানুয়ারি) নানা আয়োজনের মধ্যে দিয়ে উৎসবটি শেষ হয়েছে।
এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) বেলা ৩ টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রঙ্গনে “স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ” এর আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ হিম উৎসবটি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
উৎসবটি ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর ২টা হতে রাত ৮ টা পর্যন্ত চলেছে এ উৎসব। উৎসবে স্টল ছিলো মোট ২৮টি।
নানা ধরনের পিঠাপুলি, আচার, হস্তশিল্প, লাইব্রেরী, অর্গানিক ফুড, ফুল ও কুটির শিল্পের বাহারি পসরা সাজিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা।
উদ্বোধনী দিনের ন‍্যায় সমাপনী দিনেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শেখর আহম্মেদ সবুজ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, আয়োজক কমিটির সদস্য মো. আবির প্রমুখ।
আয়োজক কমিটির আবির জানান, উপজেলার সকল উদ্দ‍্যেক্তাদের এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছর জুড়ে উদ্দ‍্যেক্তরা অনলাইনে পণ‍্য বিক্রি করে থাকেন। অনলাইনে পণ‍্য বিক্রির পাশাপাশি সরাসরি তাদের তৈরিকৃত বিভিন্ন পণ‍্য সরাসরি প্রদর্শন ও বিক্রি করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস।
হিম উৎসবের সমাপনী বক্তব্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, এমন চমৎকার আয়োজনে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। চমৎকার আয়োজনের জন‍্য স্টুডেন্টস কমিউনিটি গোয়ালন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সমাপনী দিন প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD