1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৬০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৬০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১।

রাজশাহী ব্যুরো ঃ গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাইপাড়া গ্রাম হতে সন্ধ্যা ০৫:৫৫ টায় একজন মাদক কারবারিকে ৬০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ শিমুল হোসেন (২৩)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের মোঃ আবু বক্কার সিদ্দিকের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যা ০৫:৩০ টায় চারঘাট থানাধীন জয়পুর বাজারে ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাইপাড়া গ্রামস্থ মোঃ শিমুল হোসেনের বসতবাড়ীর মেইন গেটের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রি.  ০৫:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্ধ্যা ০৫:৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ শিমুল হোসেনের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদক কারবারি মোঃ রাতুল হোসেন নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD