1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

আলীকদমে বিএনপির জনসভায় স্বৈরাচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আলীকদমে বিএনপির জনসভায় স্বৈরচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান

মো:শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী ও জেলার প্রবীণ রাজনীতিবিদ মাম্যাচিং মার্মা বলেছেন, ‘সজাগ থাকবেন স্বৈরচার যাতে ফিরে আসতে না পারে। স্বৈরচার হাসিনার স্থান দেশের মাটিতে হয়নি। ভারতেই পালিয়ে আছেন। প্রশাসনে এখনো ঘাপটি মেরে স্বৈরচারের দোসরা বসে আছে। সুযোগ পেলেই ওরা ছোবল মারবে’।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে আলীকদম সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলীকদম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসচেতনামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে অনুষ্ঠিত সমাবেশে মিসেস মাম্যাচিং আরো বলেন, ‘বান্দরবান সংসদীয় আসনে আমার শেষবারের নির্বাচনে মাত্র ৮৫৩ ভোটে হেরেছিলাম। আলীকদম ও নাইক্ষ্যংছড়িবাসী সবচেয়ে আমাকে সবচেয়ে বেশী ভোট দিয়েছিল। বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না তাদের কেউ কেউ এখন দলে বিভক্তি আনছে। বিএনপি নামধারী এখন অনেকেই বের হবে। তারা প্রচার করবে আমি বিএনপি’র অমকু-তমুক। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য সতর্ক করেন। বিএনপি নেতাকর্মীদের এক হয়ে একমনে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশগঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে। ১নং আলীকদম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং মার্মা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সেলিম রেজা, শাহাদত হোসেন জনি, বান্দরবান জর্জ কোর্টের পিপি এডভোকেট মোঃ আলমগীর, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো। এছাড়াও বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবদল সভাপতি জহির উদ্দন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দেলর সেক্রেটারী ফরহাদ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ হোসেন, জাসাস এর উপজেলা সভাপতি হায়দারী আলী, যুবদল সভাপতি মোঃ ইলিয়াস, কৃষকদল সভাপতি মীর কাসেম ছুট্টো ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশিরুল আলম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD