1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪১৭ বার পঠিত

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা।

মোস্তাফিজুর রহমান লিটন 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

৬ জানুয়ারি সোমবার থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান মিলেনি। মঙ্গলবার বিএসএফ’র পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, গতকাল ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাটা তারের বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। তবে আজ বুধবার দুপুর ২ টায় উভয় পক্ষের কর্মকর্তাদের পতাকা বৈঠক রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD