1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি’র কম্বল বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি’র কম্বল বিতরণ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর  ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় হাড় কনকনে শীত ও তীব্র শৈত্য প্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হত-দরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই আলেকে আজ বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১০০ দুস্থ, অসহায়, হত-দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ আওয়াল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা। এছাড়াও নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) উদ্যোগে ভারতীয় সীমান্তবর্তী চারুয়াপাড়া, বিজয়পুর, লেঙ্গুরা ও পাঁচগাওসহ প্রত্যন্ত অঞ্চলে আরে ২ শতাধিক হত দরিদ্র শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD