1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

আরএমপি সাইবার ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলেন পুলিশ কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পঠিত

আরএমপি সাইবার ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলেন পুলিশ কমিশনার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিক ভাবে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ ১ জানুয়ারি ২০২৫ সকাল সাড়ে ১১ টায়, আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ডিসেম্বর/২৪ মাসের  উদ্ধার হওয়া ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হয়। এসব জিডির তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি বিশ্লেষণ করে মোবাইল গুলো উদ্ধার করে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বছরের প্রথম দিনে এতগুলো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মানুষকে সাহায্য করি। আমরা ২০২১ সালের হারানো একটি মোবাইল উদ্ধার করে আজকে মালিকের কাছে হস্তান্তর করেছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করছে। আমরা ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখব।

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত মোবাইল ফোনের মালিকরা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাইবার অপরাধ দমনে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের সাইবার ক্রাইম ইউনিট নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগটি আরএমপি, রাজশাহীর গোয়েন্দা শাখা ও সকল থানা থেকে প্রাপ্ত মামলা, অভিযোগ এবং সাধারণ ডায়েরি (জিডি)-এর তদন্তে সহায়তা প্রদান করে।

সাইবার ক্রাইম ইউনিট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন: ফেইসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জার, ইমো, টেলিগ্রাম ইত্যাদি হ্যাকিং, ফেক আইডি ব্যবহারের মাধ্যমে অপপ্রচার, পর্নোগ্রাফি এবং মোবাইল ব্যাংকিং (যেমন: বিকাশ, নগদ, রকেট, কিউপে ইত্যাদির মাধ্যমে সংঘটিত অপরাধের তদন্ত কার্যক্রমে সহায়তা করে। এছাড়াও হারানো মোবাইল উদ্ধারে সহায়তা করে।

সাইবার ক্রাইম ইউনিট ডিজিটাল প্লাটফর্মে সংঘটিত অপরাধের প্রতিকারে কাজ করে এবং জনসাধারণকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করে। যেকোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে আরএমপি সাইবার ইউনিট এর সেবা গ্রহন করার জন্য জানানো যাচ্ছে। আরএমপি সাইবার ইউনিট প্রতিদিন দিবা-রাত্রী ২৪ ঘন্টা সেবা প্রদান করে থাকে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ  যোগাযোগ করার অনুরোধ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD