1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক মূল‍্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত
গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক মূল‍্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লোটাস কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় লোটাস কলেজিয়েট স্কুলের প্রাথমিক শাখায় এ বার্ষিক মূল্যায়ন ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৬৫০ জন শিক্ষার্থীর বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রদান করা হয়।
লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশে এসময় উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মামুনুর রশীদ, পরিচালক গোলাপ আলী শেখ, বিমল কুমার রায়, মাধ‍্যমিক বিল‍্যালয় শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলালসহ প্রাথমিক শাখার অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, স্কুল স্টাফ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
লোটাস কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের ফলাফল যাই হোক আগামীতে যেনো আরও ভালো ফলাফল করে সেদিকে অভিভাবকদের নজর দেয়া উচিৎ। আপনারা যারা ফলাফল ও অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছেন তেমনি করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকরা আপনার সন্তানকে কেমন পড়াচ্ছেন তা মনিটরিং করাসহ প্রতিদিনের পড়া তৈরি করে দেয়াও আপনাদের দায়িত্ব ও কর্তব্য। সবশেষে তিনি উপস্থিত অভিভাবকদের ধন্যবাদ দেন এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD