1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

রাজশাহীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

রাজশাহীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরন।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে ৪ টি থানায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ আব্দুল মজিদ , পিএএমএস।
এ সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয় থানা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, রাজশাহী জেলার সার্কেল অ্যাডজুটেন্ট মোসাঃ আশরাফুন্নেসা খাতুন , থানা আনসার ভিডিপি প্রশিক্ষিকা বৃন্দ ও আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা গণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আনসার ও ভিডিপি তৃণমূল পর্যায়ে বিস্তৃত বিশাল জনগোষ্ঠীর একটি বাহিনী , তাদের মধ্যে ভিডিপি সদস্যরা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটি অংশ এবং তারাই বাহিনীর মূল শক্তি। এসব সদস্যদের মধ্যে যারা গরীব আনসার ভিডিপি সদস্য রয়েছে তাদেরকে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
পর্যায়ক্রমে অন্য সদস্যদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হবে , পাশাপাশি অন্যান্য উপজেলায় ও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD