1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

কমলনগরে তরুণীকে ধর্ষণের দায়ে দুই আসামি গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার কমলনগরে।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 
লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের ঘটনায় দু’জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়,কমলনগরে মা’কে বেঁধে রেখে মেয়েকে ধর্ষনের ঘটনায়  বুধবার রাতে ভুক্তভোগী তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ  মামলা দায়ের করেন।  এরপর পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১)।
উল্লেখ্য,গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে  তরুণী মেয়েকে ধর্ষণ করা হয়। এসময় রনি নামের এক যুবককে চিনতে পারেন  তরুণীর মা।
পরবর্তীতে এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করেন। অবশেষে ঘটনার ৮দিন পর ঘটনা জানাজানি হলে দৈনিক ইনকিলাবসহ  বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এরই প্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ তরুণীর বাবার দায়েরকৃত  ধর্ষণের মামলা থানায় রেকর্ড করেন। মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত  রনি ও আশ্রাফকে গ্রেফতার করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে  মামলা দায়ের করেছেন । পুলিশ তল্লাশি চালিয়ে ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD