1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

শুভ বড়দিন’’ উদযাপন উপলক্ষ্যে আরএমপির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ           

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

“শুভ বড়দিন’’ উদযাপন উপলক্ষ্যে আরএমপির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।

রাজশাহী ব্যুরো ঃ আসন্ন যিশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন’’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)

আজ ১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে জন্য পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গীর্জার নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের গুরু্ত্বারোপ করেন এবং সতর্ক থাকার পরামর্শ দেন।

আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগত ধর্মযাজকবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গির্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ।

যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD