1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বীর – মোঃ রহমত আলী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বীর

মোঃ রহমত আলী

ওহে বীর-
তুই হলি কবে হতে,
এতো রে কাহিল,
তোর চোখে কেন,
আজ এত নিন্দ।

ওরে বীর-
তোরা ছিলি সব,
এক ধনুকের তীর,
তবে কেন তোরা আজ,
সব ছিন্নভিন্ন বীর।

আরে বীর-
এক ঘাটে বসে,
তোরাই -তো এক-কাল,
খেয়েছিলি-জলপান,
ছিল কত যে অন্তমিল।

জাগো বীর-
তোমাদের মতামত মিলাও,
হয় যেথায় অমিল,
যাও জাগো একসাথে,
প্রহরায় পথে ফুটপাতে।

তবে বীর-
ফের উচু কর তোরা সব,
এক হয়ে শির,
এই নিশান উড়িয়ে -দে,
হাতে-হাত ধরে থির।

ওঠো বীর-
দেখো রাতের আকাশ,
নক্ষত্রের কত ভিড়,
দূরে-দূরে বহু তবু,
দেখায় তাদের কক্ষপথেই।

চলো বীর-
আজি সবে এক হয়ে,
এক কাতারে হও সামিল,
সংগ্রামে সংসারে মানবতার,
জিৎ হবেই হবে একদিন।

বলো বীর-
সংগ্রামী যোদ্ধা মোরা চিরদিন,
মা আর মাটিতে মোদের জেদ,
হার মানলে ও জিতবে ঠিকই
আরেক সৈনিক বীর।

কে বীর-
যে পালিয়েছে ময়দান ছেড়ে,
নাকি যে লড়াকু সিপাহী,
সম্মান তো দুজনারই,
তবুও কেউ তো আছে বীর ॥

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD