1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ২।

রাজশাহী ব্যুরো ঃগত ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন খানপুর গ্রাম হতে রাত ০৮:০৫ টায় দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মোঃ সোহেল রানা (৩০) ও মোঃ মামুন মন্ডল (৩৫)। মোঃ সোহেল রানা নাটোর জেলার লালপুর থানার নওপাড়া গ্রামের মোঃ সাপাত আলীর পুত্র এবং মোঃ মামুন মন্ডল রাজশাহী জেলার বাঘা থানার চানপুর গ্রামের মৃত হক আলী মন্ডলের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০৭.৩০ টায় বাঘা থানাধীন বেংগাড়ি বাজারে ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন খানপুর গ্রামস্থ জেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০৭.৪৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:০৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ সোহেল রানার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজারের ব্যাগ হতে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং অভিযুক্ত মোঃ মামুন মন্ডলের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে হতে ০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সোহেল রানা এবং মোঃ মামুন মন্ডলের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘাথানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD