1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শওকত(৪১), মো: জাবেদ ইকবাল(৪২) ও মো: সাফায়েত জাহান সৈতক(২৩)।

আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আ: জলিলের ছেলে। যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সাফায়েত জাহান সৈতক রাজশাহী জেলার পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকার মো: সারোয়ার জহানের ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীগের সাবেক সহ-সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD