1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

নেত্রকোণার বারহাট্টায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

নেত্রকোণার বারহাট্টায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বারহাট্টার নৈহাটি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইন উদ্দিন (৬২) নামক এক মাদক কারবারিকে আটক করেছে। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আইন উদ্দিন দীর্ঘদিন যাবত আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইনচার্জ মোঃ আল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক টিম গত সোমবার রাতে মাদক কারবারি আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে। তিনি আরও জানান, মাদক কারবারি আইন উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃত আইন উদ্দিনের বিরুদ্ধে উপ – পরিদর্শক (এসআই) মোঃ খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD