1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

জানিনা এ পথের শেষ কোথায়-বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

জানিনা এ পথের শেষ কোথায়

বিনয় দেবনাথ

আমি- জানিনা এ পথের শেষ কোথায়-
আমার এ জীবনে কত শরৎ , কত জ্যৈষ্ঠ , কত বসন্তকাল;
পথে পথে ঘুরে কতদিন চলতে হবে,
তুমিহীনে আর কত সহস্র সাল।

সবকিছুই যেন পার্থক্যহীন লাগে, লাগে বড্ড অসহায়;
জানিনা এ পথের শেষ কোথায়।

সে প্রান্তে ফিরছি না মলিন হয়েছিল হাসিজোড়া সেথায়।
সেই –
ছড়ানো কৃষ্ণচূড়ার আবেশে;
জানিনা এ পথের শেষ কোথায়।

আজ আমি এক ভবঘুরে ভাবুক পথিক;
এ পথে-
কেবল চলছি যেন নিরব দিশাহীন হয়ে;
অপরাজিতায় ঘেরা এই নীলিমায়,
আমি খুবই ক্লান্ত, তবু চলছি;
কিন্তু-
জানিনা এ পথের শেষ কোথায়।

কাব্যের নির্ভরে বহু ক্রোশ নির্ভয়ে চলছি,
সন্ধ্যা নামতেই যেন চাঁদের আলো পেয়েছি ;
নেই কোন পথ চলা আধারের বিস্ময়ে।

গন্তব্যহীন পথিক আমি যেন দিশাহারা;
আলো হাতে আধারের যাত্রী আমি,
শুধু যেন জোনাক পোকার ভীড় দু-ধারে;
সঙ্গ দিয়েছে যেন তারা,
ছিল যত নিঃসঙ্গতার রাত্রি।

পথের দু ধারে যেন শুধু কাশের ঘাসের সঙ্গ;
এখনও-
জানিনা এ পথের শেষ কোথায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD