1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটের গোপীনাথপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব, ৪ মাদককারবারি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

জয়পুরহাটের গোপীনাথপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব, ৪ মাদককারবারি গ্রেফতার ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাটে অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচারের সময় প্রায় ২০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দুই ভাইসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিদ্যানগর এলাকার রেহান উদ্দিনের ছেলে সোহেল রানা, হরিপুরের মৃত আব্দুল মালেকের ছেলে রুবেল মিয়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জের জাহাজাদপুর এলাকার মৃত নূরুল হুদার ছেলে সৈয়দ মোঃ মেহেদী হাসান ও তার ভাই সৈয়দ মোঃ আকরামুল হাসান।

র‌্যাব জানান, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও হত্যা মামলা রয়েছে। আসামী রুবেলও মাদক মামলার আসামী। তারা দীর্ঘদিন যাবৎ ব্রাক্ষণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান মাইক্রোবাসে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD