1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে পানখাইয়া পাড়ায় পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎

নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় আনন্দ মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় আনন্দ মিছিল

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা প্রতিনিধি:

সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২১শে আগস্ট গ্রেনেড হামলা  মামলায় খালাস পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ (১ ডিসেম্বর) আলোচিত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামিকে খালাস দেয় আদালত।এতে খালিয়াজুরী উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে তাৎক্ষণিক এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নূরপুর বোয়ালী, ইছাপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। মিছিল শেষে জিয়াখড়া বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় আটক রাখা হয় বাটি বাংলার প্রাণের নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে। বাবর ভাইয়ের মুক্তিতে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি তথা সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত। এসময় তারা আরও বলেন, পালিয়ে যাওয়া নেত্রীর ফোনালাপ শোনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবেনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দিবনা।দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা ফ্যাসিবাদকে মোকাবিলায় সর্বদাই প্রস্তুত। সমাবেশ শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে নেতা-কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী হাসান চৌধুরী পিন্টু, যুগ্ম আহবায়ক খায়সার রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, যুগ্ম আহবায়ক সালমান ফার্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চৌধুরী হিরণ, ছাত্র দলের সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD