1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: এরশাদুল ইসলাম(৫৩), মো: আতিকুর রহমান (২৪), মো: মিলন(৪০), মোহা: মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬), মো: আজমুল হক সাচ্চু(৫২) ও মো: হোসেনুর রহমান সুমন(৪০)।

মো: এরশাদুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বেলপাড়া গ্রামের মো: মাজেদ মন্ডলের ছেলে, আতিকুর রহমান রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার রাশেদ আলীর ছেলে। মিলন কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জাকিম উদ্দিনের ছেলে। মোহা: মনজুরুল ইসলাম বোয়লিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত নুরূল ইসলামের ছেলে, আজমুল হক ষষ্টিতলা এলাকার মৃত মাইনুল হকের ছেলে। সে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সুমন গৌরহাঙ্গা এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে। সে মহানগর তাঁতীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD