1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বালিয়াকান্দিতে চোরাই গরুসহ ৩ চোর গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

বালিয়াকান্দিতে চোরাই গরুসহ ৩ চোর গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লাঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি হওয়া গরু সহ ৩জন চোরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৯), রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ হাচেন আলী শেখের ছেলে মোঃ আখের আলী শেখ (৪০) ও জামালপুর জেলা সদরের রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ রইন উদ্দিন (৩৫)।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আঃ গনি মোল্যার ছেলে গরুর মালিক আব্দুস সাত্তার মোল্যা বলেন, গত বুধবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে তার বাড়ীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে চোরাই গরু সহ ৩জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD