1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নড়াইলের লোহাগাড়া পুলিশের পৃথক অভিযানে পঁচিশ পিস ইয়াবা গাঁজা ও নগদ টাকাসহ তিনজন গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

নড়াইলের লোহাগাড়া পুলিশের পৃথক অভিযানে পঁচিশ পিস ইয়াবা গাঁজা ও নগদ টাকাসহ তিনজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে দুটি পৃথক অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট চল্লিশ গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ষাটষট্টি হাজার সাতশত পঁচাআশি) টাকাসহ তিনজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আরাফাত আলী মুসল্লী (২৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আরাফাত আলী মুসল্লী (২৯) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুন্দশী গ্রামের মৃত ফজলুর রহমান মুসল্লীর ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুরুবার (১৪ নভেম্বর) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কুন্দশী শাকিনস্ত কুন্দশী মাছের আড়তের পশ্চিম পাশে নড়াইল টু ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে আসামি মোঃ আরাফাত আলী মুসল্লীর বাড়িতে যাওয়ার পায়ে চলার রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই; (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আরাফাত আলী মুসল্লীকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপর একটি অভিযানে কুলসুম বেগম;(৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত কুলসুম বেগম (৬০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর(ব্যাপাড়ীপাড়া) গ্রামের মৃত বিল্লুর খানের স্ত্রী ও মোসাঃ চায়না বেগম(৫২) একই গ্রামের মৃত আশরাফ খানের স্ত্রী। (গত ১৪ নভেম্বর) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন গোপিনাথপুর ব্যাপাড়ীপাড়া কুন্দশী ব্রীজের নিচে চায়না বেগমের বসত বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী কুলসুম বেগম (৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) কে গ্রেফতার করে। এ ধৃত আসামিদের হেফাজতে হতে ৪০(চল্লিশ) গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ষাটষট্টি হাজার সাতশত পঁচাআশি টাকা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD