
গোয়ালন্দে চেকপোস্ট বসিয়ে বিদেশী মদসহ গ্রেফতার ১
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিঠু যশোর জেলার বেনাপল পোর্ট থানার ভবেরবের গ্রামের মো: আলাউদ্দিন এর ছেলে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্ট ঢাকাগামী বাসযাত্রী মো: মিঠু (২৫) নামে এক যুবকের কাছ থেকে সাড়ে ৭ লিটার বিদেশি মদ ও এক বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে গ্রেফতারকৃত মিঠু নামে ব্যাক্তিকে জিজ্ঞেসাবাদে তার কাছ থেকে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।