1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে সদরপুরে শ্রমিকদলের শোভাযাত্রা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে সদরপুরে শ্রমিকদলের শোভাযাত্রা

শিমুল তালুকদার, সদরপুর থেকে

৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা শ্রমিকদল শোভাযাত্রার আয়োজন করে। দিবসটি উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রা।

তারই ধারাবাহিকতায় শনিবার (৯ নভেম্বর) সদরপুর জাতীয়তাবাদী শ্রমিকদল বর্নাঢ্য র‍্যালি করেছে।

সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এক বিশাল র‍্যালি উপজেলার হসপিটাল মোড় থেকে শুরু করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, শ্রমিকদল নেতা আজিজুল খান, নজরুল মাতুব্বর, রফিকুল ইসলাম, কামরুল হাসান সহ আরও অনেকে।

র‍্যালি শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD