
রামগতিতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা র্যালী অনুষ্ঠিত
লক্ষীপুরের রামগতিতে উপজেলা ও পৌরসভা (বি এন পি) র আয়োজনে সিপাহী বিপ্লব দিবস পালন উপলক্ষে এক বিশাল র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩.০০ ঘটিকায় রামগতির আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রান্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামগতি উপজেলা যুবদলের আহবা্য়ক মো: শিবলি নোমানএর সন্ছালনায় উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা বিএন পির সদস্য ও জাতীয়তাবাদী আইন জীবি ফোরামের সভাপতি এ্যাড: হাফিজুর রহমান, রামগতি পৌর বি এন পির আহবায়ক আলহাজ্ব সাহেদ আলী পটু,লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক দল এর আহবায়ক এ্যাড: মহসিন কবির স্বপন,লক্ষীপুর জেলা যুব দলের সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন, রামগতি উপজেলা বিএনপি আহবায়ক ডা: মো: জামাল উদ্দিন,রামগতি উপজেলা বিএনপি র সদস্য সচিব মো: সিরাজ উদ্দিন চেয়ারম্যান, রামগতি উপজেলা বিএনপি র সদস্য সচিব সৈয়দ মুর্তজা আল আমিন,রামগতি উপজেলা যুবদলের সহ- সভাপতি সাংবাদিক অপরুপ দাস প্রমূখ।
এসময় বিএনপির নেতারা বলেন আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার দৌহিত্র তারেক রহমান এর নেতৃত্বাধীন রাজনৈতি করছি,আমরা দীর্ঘদিন পেচিশ সরকারের সৈরাচারীর তন্ত্রে মন্ত্রে ঘুম খুন নির্বিচারে হত্যা ও নিপিড়ীত, আমরা বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি কে ভালো বাসি তাই বিএনপির রাজনীতি করি, দীর্ঘ ১৭ বছর আমরা সৈরাচারি আওয়ামীলীগ এর বিরুদ্বে আন্দোলন অব্যাহত রেখে আসছি,পথিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নিয়ে আমরা ৫ ই আগষ্ট পেচিশ সরকারের কান্ডারী শেখ হাসিনাকে বিতাড়িত করেছি।
কেউ যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাহলে মনে রাখবেন কেউ ছাড় পাবেন না,আমরা আগামী দিনে আমাদের রামগতি উপজেলা থেকে আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানকেই আবার সংসদ সদস্য হিসেবে পেতে চাই।
এসময় রামগতি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল সহযোগিতা সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।