1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌথ অভিযানে অতিরিক্ত ফেরি ভাড়া আদায়কালে হাতেনাতে আটক ৩ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌথ অভিযানে অতিরিক্ত ফেরি ভাড়া আদায়কালে হাতেনাতে আটক ৩ জন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ফেরি পারাপারে ভাড়া নেয়ার অপরাধে যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে প্রশাসন।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া গ্রামের মো.শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক(৩১), দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লা পাড়া গ্রামের মো. তারক আলী খাঁ’র ছেলে মো. এলাহী খাঁ(৩২), দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশাররফ ফকির(২৭)।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ আহমেদ, রাজবাড়ি সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, গোয়ালন্দ থানা পুলিশ এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ হতে জানান, তারা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এসময় তাদের হাতেনাতে ধরা হয়। অপরাধ শিকার করলে তাদের তিনজনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD