নভেম্বর ৮, ২০২৪, ১১:৫২ এ.এম
গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌথ অভিযানে অতিরিক্ত ফেরি ভাড়া আদায়কালে হাতেনাতে আটক ৩ জন। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌথ অভিযানে অতিরিক্ত ফেরি ভাড়া আদায়কালে হাতেনাতে আটক ৩ জন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ফেরি পারাপারে ভাড়া নেয়ার অপরাধে যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে প্রশাসন।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া গ্রামের মো.শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক(৩১), দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লা পাড়া গ্রামের মো. তারক আলী খাঁ'র ছেলে মো. এলাহী খাঁ(৩২), দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশাররফ ফকির(২৭)।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ আহমেদ, রাজবাড়ি সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, গোয়ালন্দ থানা পুলিশ এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ হতে জানান, তারা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এসময় তাদের হাতেনাতে ধরা হয়। অপরাধ শিকার করলে তাদের তিনজনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM