1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং পূর্ণাঙ্গ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলোভ্য করার লক্ষ্য নিয়ে রাজশাহীতে চালু হলো ১০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। শনিবার দুপুরে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো. আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, দেশের হার্টের অপারেশনের ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। সরকার সবার কাছে এই চিকিৎসা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালে ১০০ শয্যার পাশাপাশি রয়েছে ৮ শয্যার আইসিইউ ও ১৪ শয্যার সিসিইউ এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক। যার মাধ্যমে এই অঞ্চলে স্বল্প খরচে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন। প্রতিদিন ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেয়া হলেও আউটডোর সার্ভিস চালু থাকবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। একবার ১০০ টাকা দিয়ে টিকেট করলে ১ মাস চিকিৎসা নেয়া যাবে। নগরীর লক্ষ্মীপুর এলাকায় ১৯৮৪ সালে গড়ে ওঠে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD