1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রুয়েটে নতুন ভিসি অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকের যোগদান। দৈনিক নয়া কণ্ঠ   

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পঠিত

রুয়েটে নতুন ভিসি অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকের যোগদান।

মোঃ মাসউদ রহমান সৌরভ,রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

সোমবার (২৮ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।

গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

নতুন ভিসি হিসেবে যোগদানের সময় সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধান ছাড়াও জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নতুন ভিসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD