1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৬০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (২৭ অক্টোবর ) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা এলাকা থেকে রাত ১১ টার দিকে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: কাওছার আলী (৩২)। মো: কাওছার আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।

জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই আব্দুস সামাদ ও ফোর্সসহ গত (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাটে তিনজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবি’র নেতৃত্বে আব্দুস সামাদ ও ফোর্সসহ গত ২৭ অক্টোবর রাতে অভিযান পরিচালনা করে।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকরলে ডিবি পুলিশ অভিযুক্ত মো: কাওছার আলীকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হতে চারটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৪০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এসময় পলাতক মাদককারবারি কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী’র ফেলে দেওয়া একটি প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদককারবারি (১) কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম ও (২) মো: শামিম হোসেন, পিতা: মো: নুরুল ইসলাম, সাং: চর আষাড়িয়াদহ, উভয় থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত মো: কাওছার আলীর বিরুদ্ধে ইতিপূর্বে গোদাগাড়ী থানায় বাংলাদেশ পাসপোর্ট আইনের মামলা রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করবেন ডিবি পুলিশের এসআই ইনামুল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD