1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫আসামি গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ-মোঃ-হাবিবুর রহমান, 

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ । গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মনসুর রহমান আরও বলেন, গত রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে এ অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD