1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভোলায় ২জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ, দেশীয় অস্ত্রসহ আটক করলো- কোস্ট-গার্ড। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

ভোলায় ২জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ, দেশীয় অস্ত্রসহ আটক করলো- কোস্ট-গার্ড

জেলা প্রতিনিধি, ভোলা

বেশকিছুদিন ধরে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।

ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ অক্টোবর (রবিবার) দুপুর ০১: ৩০ মিনিট ঘটিকা হতে দুপুর ০৪: ০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মোঃ হাসনাইন (২৩) কে ০১ টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্র (০২ টি রামদা, ০১ টি দা, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি ছুরি ও ০১ টি চাপাতি) সহ আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০৪ নং চরপাতা ইউনিয়ানের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রহিম হাওলাদার এর ছেলে।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদ্বয়কে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD