1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আজ আমার জন্মদিন-বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

আজ আমার জন্মদিন

বিনয় দেবনাথ

মাকে খুব আজ পড়ছে মনে;
এসেছিলাম আমি এ ভুবনে এই দিনে।

প্রথম দেখি দু-চোখ মিলে মায়ের হাসি মুখ;
শত কষ্টের মাঝেও মা আমার আনন্দে উন্মুখ।

আছি আমি মা-গো তোমা হতে অনেক দূরে বসে;
ধন্য হতাম মা-গো থাকলে কাছে তোমার পরশে।

নিয়তি আমায় দিল যেন তুমি হতে অনেক দূরে;
মা-গো আজকের এ দিনে তোমাকে খুবই মনে পড়ে।

নয়নের জল মানলো না বাধা এ যেন হৃদয়ে বড় ব্যথা;
ক্ষণে ক্ষণে যেন পড়ছে মনে শুধু তোমারই কথা।

ইচ্ছে হয় উড়াল দিয়ে চলে যাই তোমার আঁচলে;
নিশ্চুপ হয়ে ঘুমাই যেন মা-গো তোমার সেই মায়াবী কোলে।

সাধ্য দিও হে বিধাতা আমায়- কমাতে মায়ের ঋণ;
মা-গো খুবই যেন পড়ছে মনে- আজ আমার জন্মদিন।।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ