1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ বছর বয়সী আব্দুল হান্নান এর এইচএসসি পাস। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ বছর বয়সী আব্দুল হান্নান এর এইচএসসি পাস

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৭ বছর বয়সে এবার এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান নামে এক ব্যক্তি। তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা। এর আগে গ্রামের বেশ কিছু লোকজনের সমালোচনার মধ্যেও এসএসসি পরীক্ষা দিয়ে সফলতার মুখ দেখেন তিনি। এ নিয়ে ২০২১ সালে বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচিত হয়ে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য পাবার পর বিষয়টি নিশ্চিত করেন তিনি। এতে আব্দুল হান্নান ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এম.টি.এম.কে আনক টি.বি.এম কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আব্দুল হান্নান বলেন, শিক্ষার কোনো বয়স হয় না। তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব।

তিনি আরও বলেন, আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকেও স্কুলে পাঠান।

এদিকে আব্দুল হান্নানের এইচএসসি পাসের খবরে আবারো এলাকায় ব্যাপক চা ল্য দেখা দিয়েছে। তার আত্মীয়-স্বজনরা তাকে অভিনন্দন জানিয়ে সামনে যেন তিরি আরও ভালো কিছু করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাকে ঘিরে আনন্দে বিমোহিত। বিতরণ করা হয় মিষ্টি।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, আমি নিজেও একজন একটি কলেজের অধ্যক্ষ ছিলাম। আমি জানি শিক্ষার মর্যাদা। এ বয়সে আব্দুল হান্নান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা অবশ্যই অনুকরণীয়।

এর আগে ২০২১ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD