
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বালাগঞ্জ (সিলেট) থেকে মো সুয়েবুর রহমান খান : বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনীতিক, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৮-১০-২৪ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় এবং আলোচনা করা হয়।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানা অফিসার (তদন্ত)ফয়েজ আহমদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার পবিত্র রঞ্জন বনিক বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান,বালাগঞ্জ উপজেলা বি,এন,পির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল।বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা আব্দুল মুনিম, জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন রিপন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আছগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান,খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আব্দুল জলিল, নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন, সেক্রেটারি এডভোকেট রহমত আলী, জামায়াত নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জুলেখ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, বিএনপি নেতা মাসুক মিয়া,বি,এন,পি নেতা মামুনুর রশীদ সুহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সাংবাদিকবৃন্দের মধ্যে বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, কোষাধ্যক্ষ মো. সুয়েবুর রহমান খান প্রমুখ।