1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শ্রীপুরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত
শ্রীপুরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম
শ্রীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহদি হাসান।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্গা পূজা উপলক্ষে সরকারের নির্দেশনা তুলে ধরে বলেন, সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন করতে হবে, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে, পূজামণ্ডপের এক কিলোমিটারের মধ্যে কোন পাগল ঢুকতে দেয়া যাবে না ।
সভায় উপজেলার ৮ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD