1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ওসমানীনগরে ৩০ লক্ষাধিক টাকার চিনির গাড়ি ছিনতাই, আটক-১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪১৫ বার পঠিত

ওসমানীনগরে ৩০ লক্ষাধিক টাকার চিনির গাড়ি ছিনতাই, আটক-১

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

ওসমানীনগরে ভারতীয় প্রায় ৩০ লক্ষাধিক টাকার চিনির গাড়ি ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজ এলাকা থেকে এঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রবিবার ওসমানীনগর থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১১ জনকে আসামী একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ০২। তবে চিনি মালিক সালেহ আহমদ দাবি করেন এই চিনি ভারতীয় হলেও বিজিবি ক্যাম্প থেকে তিনি নিলামের মাধ্যমে ক্রয় করেছেন।
জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সালেহ আহমদ তামাবিল বিজিবি ক্যাম্প থেকে নিলামকৃত চিনি সুন্দরবন পরিবহনের (ঢাকা মেট্টো-উ ১৪-০৭৬২) কাভার্ড ভ্যানের মাধ্যমে ৬৮২ বস্তা চিনি ঝালোকাঠি জেলার ব্যবসায়িদের কাছে বিক্রি করে প্রেরণ করছিলেন। মহাসড়কে দুইটি হাইয়েস গাড়ি চিনি বোঝাই কাভার্ড ভ্যানের গতিরোধের চেষ্টা করলে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কাগজপুর ব্রিজে গতি রোধ করে কাভার্ড ভ্যানের চালককে নামিয়ে হাইয়েসে তুলে নিয়ে যায় এবং কাভার্ড ভ্যানটি তাদের ড্রাইভার দিয়ে চালিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে বিশ্বনাথ উপজেলার জানাইয়া এলাকায় নিয়ে ছোট ট্রাক দিয়ে ৪৭৮ বস্তা চিনি ছিনতাইকারীরা নিয়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিশ্বনাথ উপজেলার দশধল কাদিপুর গ্রামের জুনাব আলীর ছেলে রোমান আহমদ(২৫)কে আটক করে। পরে ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ২০৪ বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃত রোমান আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, মহাসড়কের নাজির বাজার থেকে শেরপুর পর্যন্ত আমরা পুলিশের টহল বৃদ্ধি করছি। এখানে চিনি পাচারের একটি চক্র কাজ করছে। একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি ছিনতাইকারীকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD