1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শেষ হয়। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্থানীয় সরকার উপপরিচালক শামীম হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মো: হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) (ভারপ্রাপ্ত) অধ্যাপক আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর জেলা মাদকদ্রব্য পরিদর্শক আবুল হাশেম, মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম রেজা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD