মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শেষ হয়। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্থানীয় সরকার উপপরিচালক শামীম হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মো: হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) (ভারপ্রাপ্ত) অধ্যাপক আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর জেলা মাদকদ্রব্য পরিদর্শক আবুল হাশেম, মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম রেজা প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM