1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

আরএমপির পবা থানার অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার -২। দৈনিক নয়া কণ্ঠ      

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

আরএমপির পবা থানার অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার -২।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর পবা থানার মদনহাটি এলাকার ভ্যানচালক দুলাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: হাসান (৩৮) ও মো: মানিক (২৪)। হাসান রাজশাহী মহানগরীর পবা থানার মদনহাটি দক্ষিণপাড়ার মো: জাকের আলীর ছেলে ও মানিক একই গ্রামের মো: আবুল কালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭ টায় পবা থানা পুলিশ মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেন। পরবর্তীতে জানা যায় মৃত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৫)। তার বাড়ি পবা থানার মদনহাটি দক্ষিণপাড়ায়। মৃত দুলালের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি  হত্যা মামলা রুজু হয়।

মামলা রুজু পর পবা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে পবা থানা পুলিশের একটি টিম গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত পৌনে ৯ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি হাসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। আসামির হাসানের দেওয়া তথ্যমতে অপর আসামি মানিককে ২৯ তারিখ দিবাগত রাত দেড় টায় পবা থানার ভেড়াপোড়া থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের দেওয়া তথ্য ও দেখানো মতে মৃত দুলালের কিছু ব্যবহার্য মালামাল ও নগদ টাকা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামিরা দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD