1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

ধামইরহাটে দূর্পূগাজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

ধামইরহাটে দূর্পূগাজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকের সিদ্ধান্ত উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার। একই সঙ্গে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা গ্রাম আদালত কো-অডিনেটর ধীমান দেবনাথ। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামজনম রবিদাস পূজা মন্ডপের সুবিধা -অসুবিধার বিষয়গুলি উত্থাপন করেন। এবং ধর্মীয় বিষয় মাথায় রেখে নামাজের সময় শব্দযন্ত্র সীমিত রাখা এবং স্বেচ্ছাসেবকের মাধ্যমে নির্বিঘ্ন পূজা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকল মন্ডপ কমিটির প্রধান ও সাধারণের প্রতি অনুরোধ জানান। আইনশংখলা সমুন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান নবাগত ওসি রাইসুল ইসলাম। এছাড়া নির্বিঘ্নে পূজা উদযাপন বিষয়ে প্রস্তুতি সভায় বক্তব্য প্রদান করেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান,পল্লী  বিদ্যুতের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, আনসার ভিডিপি প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল,  ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক এম এ মালেক, অরিন্দম মাহমুদ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সুশৃংখলভাবে সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম সমাপ্ত করার জন্য প্রত্যেক মন্ডপ কমিটি  কর্তাদের প্রতি অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD